নিউজ এডিটর
১৮ নভেম্বর ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা গ্রামে অবৈধ ইটভাটা বন্ধ এবং কৃষি জমির টপ সয়েল (উর্বর মাটি) কাটার প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর ওপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​সম্প্রতি বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিবিবিলা বৌদ্ধ মন্দির এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

​সংগঠনের আহ্বায়ক কাউছার হামিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. জানে আলম, ফৌজুল কবির, ইউপি সদস্য ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, নূর মোহাম্মদ, হাফেজ গোলাম মোস্তফা ও মোহাম্মদ আলম প্রমুখ। মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

​বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় জনপ্রতিনিধি ইউপি সদস্য ওসমান গনিসহ নিরীহ গ্রামবাসীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও ইটভাটা মাফিয়াদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় “জমি যার যার, মাটি সবার; মাটিখেকোদের রুখে দাঁড়াও, সবুজ গ্রাম রক্ষা কর”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

গত ১০ নভেম্বর রাতে অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করার জেরে স্থানীয় ইউপি সদস্যসহ চারগ্রামবাসীর ওপর ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাউছার হামিদ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১০

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

২০

Design & Developed by BD IT HOST