সরকারিজিীবদের নাতি-নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারিজিীবদের নাতি-নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন

অভিযোগ বার্তা ডেস্কঃ

সংশোধনীর ফলে এখন থেকে কোন সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যা জীবিত না থাকলে; কিংবা ছেলের বয়স ২৫ বছরের বেশি হলে— চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র, কন্যা বা হিজড়া তথা তৃতীয় লিঙ্গের নাতি-নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের মৃত্যুর পর তাঁর পেনশন ও গ্রাচুইটি সুবিধা দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার মনোনয়ন নিয়ে সৃষ্ট আইনী জটিলতা দূর করতে ‘পেনশন রুলস এন্ড রিটায়ারমেন্ট বেনিফিটস’ সংশোধন করেছে সরকার।সংশোধনীর ফলে এখন থেকে কোন সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যা জীবিত না থাকলে; কিংবা ছেলের বয়স ২৫ বছরের বেশি হলে চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র,কন্যা বা হিজড়া তথা তৃতীয় লিঙ্গের নাতি-নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন।

একইভাবে চাকরিজীবী যদি তাঁর পেনশনের নমিনি বা উত্তরাধিকারী হিসেবে কারও নাম উল্লেখ করে না যান, তাহলে তাঁর পরিবারের সকল সদস্য সমানহারে প্রাপ্য আনুতোষিক সুবিধা পাবেন। এক্ষেত্রে,নাতি-নাতনির বয়স ১৮ বছর হলে তাঁরা এ সুবিধা পাবেন না। এছাড়া, পেনশনারের মৃত ছেলের বিবাহিত বোন কিংবা স্বামী জীবিত আছে, এমন কোন বোন আনুতোষিক সুবিধা পাবেন না।

এক্ষেত্রে মৃত ছেলে বা মেয়ে জীবিত থাকলে যে অনুপাতে পেতেন– তাদের সন্তানেরাও একই অনুপাতে পেনশন বা আনুতোষিক সুবিধা ভোগ করবেন।বিদ্যমান নিয়ম অনুযায়ী, পারিবারিক পেনশন কমপক্ষে ১৫ বছর পাওয়া যায়। দ্য ফ্যামিলি পেনশন রুলস ১৯৫৯-এ মনোনয়ন প্রদান বাধ্যতামুলক করা হলেও এটি কার্যকর না থাকায়– চাকরিজীবীর মৃত্যুতে তাঁর ছেলে সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে এ সুবিধা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, মেয়ে সন্তান বিবাহিত হলে তারাও এ সুবিধা পান না।

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব সানজিদা সোবহান মারা যাওয়ার পর এই শর্ত অনুযায়ী, তাঁর ছেলে বা মেয়ে কেউই পেনশন সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না। তাহলে তাঁর পরিবারের সদস্যদের প্রাপ্য পারিবারিক পেনশন সুবিধা কে পাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে মিটিং করে আসছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সানজিদা সোবহানের নাতি-নাতনিরা যাতে অবশিষ্ট মেয়াদকালে পারিবারিক পেনশন ও আনুতোষিক সুবিধা পান, সেজন্য পরিবারের সংজ্ঞা পরিবর্তন করে মৃত ছেলে বা মৃত মেয়ের সন্তানদের পরিবারের মধ্যে অনুর্ভূক্ত করে ‘পেনশন রুলস এন্ড রিটায়ারমেন্ট বেনিফিটস’ সংশোধন করেছে অর্থ মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST