নিউজ এডিটর
৩১ জানুয়ারী ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে ভুটানকে ১২ গোলে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের একক আধিপত্য। ভুটানের রক্ষণভাগকে ভেঙেচুরে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ২৭ মিনিটে প্রথম গোলটি মামনি চাকমার, যা ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। মামনি কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান। জালে যাওয়ার আগে বল ভুটানের গোলকিপারের হাতে লেগেছে কি না রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়নি। বল সরাসরি জালে গেলে এটি অলিম্পিক গোল। মামনির গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। প্রথমার্ধেই আরও দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে তছনছ করে দেয় আলপি-মুনকিরা। পঞ্চম গোল হজম করার পর গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয় ভুটান। তবে তাতেও খুব একটা লাভ হয়নি; ম্যাচের ৫৯ মিনিটে বাংলাদেশ পায় তাদের ষষ্ঠ গোলটি। বাকি সময়ে এসেছে আরও ছয় গোল। গোল উৎসবের মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST