সাবেক সেনাপ্রধানের বড় ভাই কারাগারে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৪, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক সেনাপ্রধানের বড় ভাই কারাগারে

খুলনা ব্যুরোঃ

নাশকতা মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আল আমিন এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, খালিশপুর থানার একটি নাশকতা মামলায় শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে রফিককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। মামলার মূল নথি অন্য আদালতে থাকায় পরবর্তী দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান আদালত।

সাবেক প্যানেল মেয়রের আইনজীবী বি এম ফারুখ বলেন, সকালে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালতে তার জামিন আবেদন করেছিলাম। কিন্তু মামলার কাগজপত্র অন্য আদালতে থাকায় তার জামিন শুনানি হয়নি। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

এদিকে শনিবার রাতে রফিকের বাড়িতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ও খুলনা সদর থানা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. তাজুল ইসলাম জানান, অভিযানে তার বাড়িতে অবৈধ কোনো কিছু পায়নি পুলিশ। তার একটি বৈধ অস্ত্র ছিল। সেটি তিনি বন্দুকের দোকানে রেখেছেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১১

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১২

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৩

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৪

সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, দুই মহিলা দালাল আটক

১৫

১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ

১৬

হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে

১৭

মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানালেন – প্রধানমন্ত্রী

১৮

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম

১৯

৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার

২০

Design & Developed by BD IT HOST