admin
২ অক্টোবর ২০২৪, ৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দেখা মিললোা ভারতে

নিউজ ডেক্সঃ এবার সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলেছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে। এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল,অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেকে দেখা গেছে।মঙ্গলবার (১ অক্টোবর) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর এক ভিডিও প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে সাদা দাড়ি। এছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে উপস্থিত ছিলেন। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি। কিছু সময় কাটিয়ে চলে যান। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের অনেকের খোঁজ মিলছে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST