নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে ডাকাতের হামলায় এক ব্যক্তি নিহত, চারটি গরু লুট

সিংগাইর প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে মহর উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে। আজ সোমবার সকালে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দিনের মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নিহত মহর উদ্দিন উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর গ্রামের মৃত৪ শফি উদ্দিনের ছেলে। সিঙ্গাইর থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে মাঝারি আকারের একটি ট্রাক নিয়ে ১০ থেকে ১২ জন ডাকাত তালেবপুর গ্রামে মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে মহর উদ্দিন বাধা দেন। তখন তাঁকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি৪ কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর ডাকাত দল ট্রাকে করে চারটি গরু নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মহর উদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজমের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, বাড়ি থেকে গরু চুরি করে যাওয়ার সময় বাড়ির মালিক দেখে ফেলেন। এ সময় হামলায় ওই ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST