নিউজ এডিটর
১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট, সিলেট:

সিলেটের জাফলং নদী এলাকায় পুলিশের নাম ব্যবহার করে নৌযান ও পণ্যবাহী গাড়ি থেকে অবৈধভাবে চাঁদাবাজি করার গুরুতর অভিযোগ উঠেছে কালা মানিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে রয়্যালটির নামে এই চাঁদাবাজি চললেও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

​স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও নৌযান সংশ্লিষ্টদের অভিযোগ, জাফলং নদীপথ ব্যবহারকারী প্রতিটি নৌকা এবং সংশ্লিষ্ট পরিবহন থেকে বিভিন্ন পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে নিয়মিতভাবে অর্থ আদায় করা হচ্ছে। বিশেষ করে জাফলং বিট পুলিশ অফিসার রাজিব রায়ের নাম ভাঙিয়ে এই অর্থ সংগ্রহের কথা বলা হলেও, এ বিষয়ে বক্তব্য জানতে রাজিব রায়কে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

​এই অবৈধ চাঁদাবাজির কারণে নদী তীরবর্তী এলাকার ব্যবসায়ী ও সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ব্যয়ের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

​এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেছেন, কোনো ব্যক্তি বা চক্র যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে অবৈধ অর্থ আদায় করে থাকে, তবে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

​এ বিষয়ে অভিযুক্ত কালা মানিক ও সংশ্লিষ্টদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১০

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১১

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১২

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৩

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

১৪

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

১৫

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

১৬

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

১৭

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

১৮

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১৯

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

২০

Design & Developed by BD IT HOST