সুনামগঞ্জ ছাতকে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১২ মার্চ ২০২৩, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ ছাতকে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ

দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি।

ছাতকে মাদক সেবনকারি ও ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ই মার্চ) সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর গ্রামের লোকজন এ লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে নোয়ারাই-ইসলামপুর গ্রামও আশপাশ এলাকার কতিপয় লোক স্থানীয় এক জনপ্রতিনিধির ছত্র-ছায়ায় নেশা জাতীয় দ্রব্যের বিক্রি ও ব্যবহার অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। অভিযোগে নোয়ারাই -ইসলামপুর গ্রামের আবুল মিয়ার পুত্র শাহিনুর পাশা,মৃত শামছুল হকের পুত্র আবুল মিয়া, মৃত কাঙ্গালী মিয়ার পুত্র নুরিল, মকরম আলীর পুত্র আব্দুস সোবহান, তাহির মিয়ার পুত্র রনি ও এলাকার কল্পনা বেগমের নাম উল্লেখ রয়েছে। এসব ব্যবসায়িদের কারণে এলাকার যুবসমাজ নেশাগ্রস্থ হয়ে পড়েছে। কেউ মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের হামলা-মামলায় জড়িয়ে ও বিভিন্ন ভাবে হয়রানি করা হয়ে থাকে। এমন কি বিভিন্নভাবে হুমকি দামকি ও দেয়া হয়। যুবসমাজকে রক্ষা করতে এসব মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসির পক্ষ থেকে ইউএনও বরাবর লিখিত অভিযোগে দাবি জানানো হয়েছে। বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আফরুজ মিয়া,স্থায়ীয় জামিল আহমদ,শহিদুল আলম জানান,তারা এলাকার যুবসমাজের দিকে তাকিয়ে আইনি সহযোগিতা চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে এর অনুলিপিও দিয়েছেন। অভিযোগ প্রদান কালে নোয়ারাই-ইসলামপুর এলাকার মদরিছ আলী,নুর ইসলাম,শাহজাহান মিয়া, আমির হোসেন আমু, আব্দুল মজিদ, ইউসুফ আলী,হানিফ আলী,আরিফ চৌধুরী আরিফ,জয়নাল আবেদিন,নুরে আলম,আনোয়ার হোসেন,জুয়েল আহমদ, সাইফুল ইসলাম, পারভেজ মিয়া,রফিক মিয়া,মাওঃ শফিক মিয়া, পাবেল আহমদ,শাহাবুদ্দীন,সোহাগ,রায়হান মিয়া, আনকার আলী,আব্দুর রহমান,গোলাপ মিয়া,মইনুল ইসলান,মিজানুর রহমান,শমশির আলী,খছরু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১০

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১১

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১২

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রতিবাদলিপি

১৫

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৭

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৮

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

১৯

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST