সৌদি আরবে বাংলাদেশী যুবককে গলাটিপে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৪, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বাংলাদেশী যুবককে গলাটিপে হত্যা

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের হাতে মোঃ সাব্বির হোসেন (২৬) নামে এক প্রবাসীকে গলা টিপে হত্যা করার খবর পাওয়া গেছে।নিহত সাব্বির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।

গত রবিবার (৩ মার্চ) বিকাল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানায়,পাশের কক্ষের আরেক প্রবাসী একই জেলা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার অন্য প্রবাসী বাংঙ্গালী দের সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটা-কাটির সময় ঝগড়ায় লিপ্ত হলে একপর্যায়ে কিল ঘুষির শিকার হন নিহত সাব্বির।পরে এ ঘটনার বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যেতে চাচ্ছিল। মালিকের কাছে বিচার দিতে চাওয়ায় প্রতিপক্ষের লোকজন আরো ক্ষিপ্ত হয় একপর্যায়ে তার গলা চেপে ধরে এবং গলা টিপে তাকে হত্যা করে।

নিহত হওয়ার খবরটি তাকে সাব্বিরের সহকর্মী প্রতিবেশী আরেক প্রবাসী ফরিদ মিয়া মোবাইল ফোনের মাধ্যমে নিহত সাব্বিরের পরিবারকে জানায়।

উল্লেখ্য নিহত সাব্বির সংসারের স্বচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান। তার মৃত্যুর সংবাদে পরিবারের লোকজন কোনভাবেই মেনে নিতে পারছেন না, বার বার মূর্ছায় যাচ্ছেন।নিহত প্রবাসী সাব্বিরের চাচা জানান, এ খবরে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১০

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১২

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১৩

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৪

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৫

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৬

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৭

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৮

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৯

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

২০

Design & Developed by BD IT HOST