হরিপুরে নতুন গ্যাসের সন্ধান, উওোলন করা যাবে ২০ বছর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিপুরে নতুন গ্যাসের সন্ধান, উওোলন করা যাবে ২০ বছর

অভিযোগ বার্তা ডেস্কঃ

সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রের পুরাতন ৭ নম্বর কুপে নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে সিলেট গ্যাস ফিল্ড। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিদিন ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করার কথা জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।গ্যাস ফিল্ডে মজুত রয়েছে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট। উত্তোলন করা যাবে ১৫ থেকে ২০ বছর।

সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই কূপটি ১৯৮৬ সালে দেশের প্রথম তেল কূপ ছিল। ১৯৯৪ সাল পর্যন্ত এই কূপ থেকে ৫ লাখ ৬১ ব্যারেল তেল উৎপাদনের পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৫ সালে আবারো ওয়ার্ক ওভারের মাধ্যমে এই কূপের অন্য একটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়।

২০২৪ সালের জুন পর্যন্ত এই কূপ থেকে প্রায় ৩১ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর আবারো বন্ধ হয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারো ওয়ার্ক ওভারের সিদ্ধান্ত নেয় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। সফলতাও আসে। এ বছরের ১৭ জুলাই মাত্র ৭০ কোটি টাকা ব্যয় করে এই বন্ধ কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়। প্রায় ৩ মাস খনন শেষে গত ১৪ অক্টোবর প্রত্যাশিত সুফল মেলে। পরীক্ষা নিরীক্ষা শেষে মঙ্গলবার দুটি স্তরে আবারো গ্যাসের সন্ধান মিলে।

প্রাথমিক তথ্যমতে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে জানান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতোমধ্যে একটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা শেষ অন্য একটি স্তরে পরীক্ষা নিরীক্ষা চলছে। দুটি স্তরেই গ্যাসের সন্ধান মিলেছে। উপরের স্তরটিতে চাপ বেশি থাকায় সেখান থেকেই গ্যাস উত্তোলন করা হবে।

তিনি জানান, এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত মিলেছে তাতে প্রতিদিন ৮ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। উত্তোলন যোগ্য গ্যাস মজুত আছে প্রায় ১শ বিলিয়ন ঘনফুট যা আগামী ১৫ থেকে ২০ বছর উত্তোলন করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST