হাইকোর্ট থেকে জামিন পেলেন বাউল আবুল সরকার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ এপ্রিল ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকোর্ট থেকে জামিন পেলেন বাউল আবুল সরকার

নিজস্ব প্রতিনিধিঃ

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে জামিন পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।

একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন- কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না। এই রুলের নিষ্পত্তির ওপরই নির্ভর করছে তার জামিনের স্থায়িত্ব।তবে উচ্চ আদালতের আদেশে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী কামরুল ইসলাম।

আইনজীবী জানান,মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন। এর আগে বিচারিক আদালতে দুই দফা জামিন আবেদন করা হলেও গত বছরের ২৩ নভেম্বর ও ৮ ডিসেম্বর তা নাকচ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলীর মেলা’ উপলক্ষে আয়োজিত একটি পালাগানের আসরে তিনি গান পরিবেশনকালে তার বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়।

এই ঘটনার জেরে গত ১৯ ও ২০ নভেম্বরের মধ্যে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৮৬০ সালের ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়।

এছাড়া, গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একই ধরনের অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা.মো.মাহফুজুর রহমান।

গ্রেপ্তারের পর আবুল সরকারকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন। বাউল সমাজ ও সংস্কৃতিকর্মীরা তার মুক্তির দাবিতে সোচ্চার থাকলেও প্রাথমিক পর্যায়ে তিনি জামিন পাননি।

আসামিপক্ষের দাবি, বাউল দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

হাইকোর্টের সর্বশেষ এই আদেশের ফলে কয়েক মাস পর স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাচ্ছেন আবুল সরকার। তার জামিনের খবর ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে শিল্পী মহলে স্বস্তি ফিরে এসেছে। তবে আদালতের জারি করা রুলের জবাবের ওপর নির্ভর করছে তার স্থায়ী জামিনের চূড়ান্ত সিদ্ধান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১১

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১২

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৩

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৪

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৫

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৬

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৭

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৯

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

২০

Design & Developed by BD IT HOST