অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ জুন ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:

পরিছন্ন ও নিরাপদ নগরী গড়তে তরুণ প্রজন্মই আমাদের শক্তি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী গড়তে তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও দেশপ্রেমই সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা ভবিষ্যতের টেকসই নগর বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে চট্টগ্রামকে সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এ স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি দুপুরে নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং জ্বালানি সাশ্রয়ে সেন্সরভিত্তিক আলোকব্যবস্থার মতো বাস্তবসম্মত ধারণা উপস্থাপন করেছে। এছাড়া বিদ্যালয়ে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ ও পূর্বাভাস প্রদানের কাজও করছে, যা তাদের বিজ্ঞানমনস্কতার উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীদের উপস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, আমি মনে করেছিলাম শিক্ষার্থীদের কিছু শেখাব, কিন্তু উল্টো তাদের কাছ থেকেই অনেক কিছু শিখলাম। এত অল্প বয়সে তারা যে দূরদর্শী চিন্তাভাবনা করছে, তা সত্যিই প্রশংসনীয়।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ মেধা, সৃজনশীলতা ও কৃতিত্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে। শিক্ষার্থীদের এই অর্জন শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নয়, পুরো চট্টগ্রামের গর্ব।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে ভালোবাসতে হবে, শহরকে ভালোবাসতে হবে। বাংলাদেশকে সবসময় সবার উপরে স্থান দিতে হবে। তাহলেই আমরা উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে তিনি আগামী বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কার্যক্রমের শতবর্ষ উদযাপনের বিষয় উল্লেখ করে বলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে লেখাপড়ার মান ও সাংস্কৃতিক কার্যক্রমে যে অবদান তা আমাদের জন্য একটি উদাহরণ। এ প্রতিষ্ঠান শতবর্ষে পা দিতে যাচ্ছে, একইসাথে সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের শতবছর। আমরা গৌরবের সাথে এ উৎসব পালন করব। শতবর্ষের এই গৌরবময় যাত্রা আরও সমৃদ্ধ করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রামের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, চসিক শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক ওসমান গণি চৌধুরী (অভীক উসমান)। সম্মানিত অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও গভর্নিং বডির সদস্য এম এ মালেক, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আলী মিঠু, ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, রাজনীতিক মনজুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন, আলহাজ্ব জাকির হোসেন, আর কে লিটন, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল। প্রভাষক পূরবী চক্রবর্তী, গৌরী দাস ও সুদীপ্তা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্কুল ও কলেজের ১০ জন শিক্ষককে সম্মাননা ও ৩ শতাধিক শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST