নিউজ এডিটর
৯ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

জাফলং থেকে কালাম সিকদারঃসিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এর ফলে একটি সরকারি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রায় ৪০০ থেকে ৫০০টি পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, নাইন্দা, বুধিগাঁও, শিমার বাজার, বাংলা বাজার, মুকতলা ও সানকিভাঙা এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর দুই তীরে গড়ে তোলা হয়েছে বিশাল বালুর স্তূপ। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে বিভিন্ন স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে।এলাকাবাসী জানান, ইতোমধ্যে নদীতীরবর্তী কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনের মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি ও শত শত ঘরবাড়ি। বিশেষ করে একটি সরকারি বিদ্যালয় সরাসরি ঝুঁকির মধ্যে থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী সিন্ডিকেট ইজারাকৃত বালুমহালের স্লিপ ব্যবহার করে ইজারা বহির্ভূত এলাকা থেকেও বালু উত্তোলন করছে। শুধু তাই নয়, প্রতি ঘনফুট বালুর বিপরীতে ৩ টাকা ২৫ পয়সা হারে অর্থ আদায় করা হচ্ছে বলেও দাবি স্থানীয়দের।সরেজমিনে জানা যায়, তিতারাই বালির হাওর থেকে শুরু করে বাংলা বাজার, মুকতলা, নয়াগাঙ্গের পাড়, তিতকল্লি, বুধিগাঁও, সানকিভাঙা, শিমার বাজার, শেওলারটুক ও আনন্দবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নদীর দুই তীরে বিপুল পরিমাণ বালু মজুদ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব স্থানে এক কোটির বেশি বালু অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে দিন দিন নদীভাঙন বাড়ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।নদীভাঙন রোধ, সরকারি বিদ্যালয় রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সিলেটের জেলা প্রশাসক ও মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।শিরোনাম: অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, ঝুঁকিতে শত শত পরিবার।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১১

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৪

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৭

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৮

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৯

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

২০

Design & Developed by BD IT HOST