আগামীকাল সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীকাল সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার : শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিতাস গ্যাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে শুরু করে ১১ এপ্রিল (শনিবার) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এই সময়ের মধ্যে শিল্প-কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও গ্যাস থাকবে না। এছাড়া সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, নবীনগর, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।

গ্যাস বিচ্ছিন্ন থাকার তালিকায় আরও রয়েছে- কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট ও নয়াপাড়া। পাশাপাশি দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ এবং এর নিকটবর্তী এলাকাগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেগা প্রকল্পের কাজের সুবিধার্থেই এই পাইপলাইন স্থানান্তর অত্যন্ত জরুরি। তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। তবে দীর্ঘ সময় গ্যাস না থাকায় গ্রাহকদের সাময়িক যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এলাকার বাসিন্দাদের বিকল্প উপায়ে রান্নার কাজ বা জরুরি প্রয়োজন সেরে রাখার পরামর্শ দিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১০

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১১

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১২

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৩

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৪

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৫

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৮

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৯

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST