নিউজ এডিটর
২১ জুলাই ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও আটক হলেন গায়ক নোবেল

বিনোদন ডেস্কঃ আবারও আটক হলেন গায়ক মাইনুল আহসান নোবেল। রাজধানীর কল্যাণপুর থেকে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ।জানা যায়, মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবারচালককে মারধর করেন তিনি। এ বিষয়ে উবারচালক আকবর হোসেন গণমাধ্যমকে জানান, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল। সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল তাদের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায়চালিত গাড়ি ও চালককে। পরে এ বিষয়টি নিশ্চিত করে ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST