অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জুন ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

বিনোদন ডেস্ক:

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার নিজের ক্ষোভ ও অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা বুলিংকারীদের মানসিকতা, সাইবার অপরাধ এবং ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

ভিডিওর শুরুতেই তিনি বলেন, তিনি এতদিন অনেক বিষয় নিয়ে নীরব ছিলেন, তবে এখন মনে করছেন কিছু “জ্বালাময়ী সত্য” বলা প্রয়োজন। নিজের দায়িত্ববোধ থেকেই তিনি বিষয়টি সামনে আনছেন বলেও উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় বুলিংকারীদের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে প্রভা বলেন, অনেকেই নিজের নিরাপত্তাহীনতা, যোগ্যতা বা ব্যক্তিগত অসন্তুষ্টি থেকেই অন্যদের আক্রমণ ও ট্রল করেন। তার মতে, যারা নিয়মিতভাবে সেলিব্রেটি বা আর্টিস্টদের লক্ষ্য করে আক্রমণ করেন, তারা অনেক সময় নিজের ভেতরের অসন্তোষ থেকেই এমন আচরণ করেন।

তিনি আরও বলেন, প্রায় ১৬ বছর ধরে তিনি নিজেও নিয়মিত বুলিংয়ের শিকার হচ্ছেন। এই ধরনের আচরণকে তিনি “মানসিকভাবে পীড়াদায়ক” বলে উল্লেখ করেন এবং বলেন, অনেকে এটি উপভোগ করেন বলেও মনে হয়।

প্রভা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীর পরিবর্তে অপরাধীদের শনাক্ত ও সমালোচনা না করে বরং ভিকটিমকেই বারবার আক্রমণের মুখে ফেলা হয়। তার মতে, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা।

তিনি আরও বলেন, যারা অন্যের ক্ষতি করে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা কারও সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করে, তাদেরও কঠোরভাবে আইনের আওতায় আনা উচিত। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রভা বলেন, অপরাধীর বদলে ভুক্তভোগীকে দোষারোপ করার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।

ভিডিও বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক থেকে বিয়ে, অতঃপর বিচ্ছেদ: শিশুসন্তান জুঁইয়ের কাছে, তবে ছাড়তে হবে সোশ্যাল মিডিয়া

বিএসটিআই-এর সতর্কতা: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে মিলেছে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পারদ

মন্ত্রিসভায় রদবদলের আভাস: আলোচনায় একাধিক নতুন মুখ ও শরিক দলের নেতারা

সীমান্ত থেকে প্রায় ৯৫ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম-সেবা’র যোগদান

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধার

সিলেটে স্বামীর বিরুদ্ধে জমানো আড়াই লাখ টাকা আত্মসাত ও গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে উদ্বোধন হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার 

গোয়াইনঘাটে ইজারার আড়ালে অবৈধ ড্রেজার তাণ্ডব,অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের দিকে

কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক- পলাতক এক

১০

​২৭ বিয়ে ভুয়া কাবিন বাণিজ্য: তরুণীর অভিনব প্রতারণা বিসিএস ক্যাডার থেকে প্রকৌশলীরা

১১

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা

১২

অনলাইন জুয়ার প্রতারক চক্রের চার সদস্যকে আটক মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

১৩

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

১৪

তদন্ত প্রতিবেদন প্রভাবিত করতে গিয়ে ধরা খেলেন গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন

১৫

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

১৬

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

১৮

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

২০

Design & Developed by BD IT HOST