নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও হামলার শিকার গণমাধ্যম কর্মী,বিএমএসএস’র নিন্দা 

অভিযোগ বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকায় আবারও হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পৃথক ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক, দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস এবং বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। তাদের ওপর এই হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কাকরাইল ও বাংলাদেশ ব্যাংকের পিছনে পৃথক পৃথক হামলায় আহত হন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে দলীয় কোন্দল ও সংঘাতের সংবাদ লাইভ সম্প্রচার করার সময় হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। লাইভ চলাকালীন তার মাথায় ইট ছুড়ে মারা হয়, এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় বাংলানিউজের ফটো সাংবাদিক মুজিবর রহমান সহ আরও কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ধারাবাহিক হামলার ঘটনায় দেশের সাংবাদিক সমাজ চরম উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিক নেতারা বলছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রতিনিয়ত জীবন ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্ভয়ে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানািয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তাদের মতে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST