আমিনপুরে কার্বন কারখানায় ইউএনওর অভিযান ১ লক্ষ টাকা জরিমানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ জানুয়ারী ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিনপুরে কার্বন কারখানায় ইউএনওর অভিযান ১ লক্ষ টাকা জরিমানা

মীর শাহাদাৎ, পাবনা:

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পাটকাঠি পুড়িয়ে কার্বন কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে  উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ দূষণের দায়ে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারখানায় কর্মরত সুপারভাইজার রাজিদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে । সম্প্রতি  কারখানাটি নিয়ে  বিভিন্ন পত্রপত্রিকায় ভিন্ন ভিন্ন  শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়।

নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে কালি উৎপাদনের কারখানা স্থাপন করে পরিবেশ দূষণ করছিলো এ কারখানাটি। এ বিষয়ে গণমাধ্যম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানাটিকে এক লক্ষ  টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে কারখানাটির কোন কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত বন্ধের নির্দেশ দেন। অভিযানে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আ. মমিন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার বছর আগে এই আবাসিক এলাকার সাত বিঘা ফসলি জমিতে ‘ইয়াং বাংলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কোং লিঃ’ নামে একটি কারখানা স্থাপন করেন কাশিনাথপুর এলাকার আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। ওই কারখানায় বিশাল আকারের ২৪টি চুল্লিতে পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি করা হয়। এ জন্য প্রতিটি চুল্লিতে ৭৫/৮০ মণ পাঠকাঠি পুড়িয়ে তৈরি করা হয় কার্বন। ফলে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ওই ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হয়ে এলাকাবাসী হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকেন। সম্প্রতি এলাকার বৃদ্ধ ও ছোট শিশুদের শ্বাসকষ্টজাতীয় রোগ দেখা দিচ্ছিলো। এছাড়াও কারখানার  পাশেই সরকারি আশ্রান প্রকল্পের ৩৭ টি ঘরে বসবাস করা মানুষের জন্য কষ্টকর হয়ে পড়েছিল।  এলাকার তিন ফসলি জমির ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST