ইউএনও’র বিরুদ্ধে নারীকে অপমানের অ'ভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনও’র বিরুদ্ধে নারীকে অপমানের অ’ভিযোগ

শিবালয় প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের বিরুদ্ধে এক নারী সেবা প্রার্থীর সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিউলি আক্তার (স্ত্রী আ. সালাম, গ্রাম: কাতরাসিন) এ বিষয়ে গত রবিবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে বসতবাড়ির রাস্তা সংক্রান্ত দরখাস্ত নিয়ে স্বামীকে সঙ্গে করে ইউএনও কার্যালয়ে যান শিউলি আক্তার। সালাম দেওয়ার পর বসতে না দিয়ে দাঁড়িয়ে থাকতে বলেন ইউএনও। এ সময় উথলী ইউপি সচিব গোলাম মোস্তফা মোবাইলে একটি ছবি দেখান, যা দেখে ইউএনও জিজ্ঞেস করেন সেটি তাদের বাড়ির সামনের রাস্তা কি না।

শিউলি আক্তার রাস্তার বর্ণনা দেওয়ার চেষ্টা করলে ইউএনও তাকে ‘পান খেয়েছেন’ বলে কটূক্তি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। অভিযোগ অনুযায়ী, রুম থেকে বের হতে গেলে ইউএনও টেবিল থেকে কিছু নিক্ষেপ করেন এবং দরজায় এসে বলেন “যা, এখান থেকে বের হয়ে যা!”

শিউলির ভাষায় “তিনি শুধু আমাকে নয়, আরও অনেকে এই অফিস থেকে অপমানিত হয়েছেন। আমার কথায় সন্দেহ থাকলে সিসিটিভি ফুটেজ দেখা হোক।”

এ বিষয়ে ইউএনও জাকির হোসেন বলেন, “তার দুই ফুট জমি রাস্তায় পড়েছে, কিন্তু দিতে চান না। তাই মিথ্যা অভিযোগ করছেন। আমি শুধু তাকে দূরে সরে দাঁড়াতে বলেছি, গালিগালাজ করিনি।”

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান “অভিযোগ পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST