নিউজ এডিটর
১৩ জুন ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

সাভার প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় পৃথক চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ জন পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।  এ সময় তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার জামগড়া, পশ্চিম ডেন্ডাবর, ভাদাইল ও দিয়াখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউলী এলাকার মৃত সুলতান হোসেনের ছেলে মোঃ নাইম হোসেন (২৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার লোকমানপুর এলাকার মোজাহার মন্ডলের ছেলে মোঃ শহিদ (২০), নীলফামারী জেলার সৈয়দপুর থানার উত্তর সোনাখুলী মাল্লিপাড়া (বোতলাগাড়ী) এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ আনিছুর রহমান (৩৩), আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকার মোঃ শহিদুল আলমের ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৮), দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বিরাহিমপুর (গুচ্ছগ্রাম) এলাকার মোঃ মহির উদ্দিনের ছেলে মোঃ জামাল (৩৫), আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ লুৎফর রহমান (৪৫) ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোঃ সকদুল ইসলামের ছেলে মোঃ বিশাল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাইম হোসেন ও মোঃ শহিদ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপরে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুল ইসলাম, মোঃ জামাল ও মোঃ লুৎফর রহমান নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল। এছাড়াও পৃথক আরেকটি আভিযানিক দল বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ আনিছুর রহমান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, শুক্রবার ভোররাতে পৃথক আরেকটি আভিযানিক দল আশুলিয়ার দিয়াখালী দেওয়ান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ বিশাল হোসেনকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST