নিউজ এডিটর
১৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহঃ ​জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা এলাকায় প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ে করে তার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করার অভিযোগ উঠেছে আব্দুল হালিম সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষকের পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রধান শিক্ষকের স্ত্রী বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আব্দুল হালিম সরকার তাকে কৌশলে গোপনে বিয়ে করেন। পরিবারের অভিযোগ, ওই নারীর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এই বিয়ের নাটক সাজানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানরা জানান, তাদের মা বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত ও শারীরিকভাবে অসুস্থ। এই পরিস্থিতির সুযোগ নিয়ে আব্দুল হালিম সরকার প্রতারণামূলকভাবে তাকে বিয়ে করেছেন, যা আইনত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। বাবার ভিটেমাটিসহ মায়ের ব্যক্তিগত সম্পত্তি আত্মসাৎ করতেই আব্দুল হালিম সরকার পরিকল্পিতভাবে এই অপতৎপরতা চালিয়েছেন বলে তারা দাবি করেন। ​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের সন্তানেরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে সম্পত্তি রক্ষা ও প্রতারককে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ​এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST