পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ জুন ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মোকছেদুল ইসলাম,নওগাঁ জেলাঃ

নওগাঁর পোরশা উপজেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় শুক্রবার (১২ জুন ২০২৬) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোছাঃ পারুল বেগম (৪১) কে তার নিজ বসতবাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি নজরুল ইসলামের স্ত্রী।
একই রাতে দীঘিপাড়া এলাকায় আরও একটি অভিযান চালিয়ে অনিল (৫০) নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট এবং অপরটির উচ্চতা ৬ ফুট। বাকি দুইটির উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫০ কেজি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১১

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১২

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৩

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৪

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৫

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৬

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৭

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৮

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৯

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

২০

Design & Developed by BD IT HOST