admin
১৪ জানুয়ারী ২০২৩, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর

দখলদার রাষ্ট্র ইসরায়েলের ফিলিস্তিন ও আঞ্চলিক শান্তি বিনষ্টকারী যে কোনও ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমের সাথে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি সার্বভৌম ও কার্যকর রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকার আদায়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্প্রতি জেরুজালেমের আল আকসা মসজিদে সংঘটিত ইসরাইলের উসকানিমূলক কর্মকাণ্ড, ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে মঙ্গলবার (১০ জানুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির জরুরি সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী একথা বলেন।ইসরায়েলকে ফিলিস্তিনে ও আঞ্চলিক শান্তি বিনষ্টকারী যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমের সঙ্গে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি সার্বভৌম ও কার্যকর রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকার আদায়েও বাংলাদেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির জরুরি সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, ‘জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা, আরব শান্তি উদ্যোগ এবং কোয়ার্টেট রোড ম্যাপ অনুযায়ী ।দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা, আরব শান্তি উদ্যোগ এবং কোয়ার্টেট রোড ম্যাপ অনুযায়ী ফিলিস্তিন ইস্যুতে ব্যাপক ও টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশ তার নীতিগত অবস্থান অব্যাহত রেখেছে বলে জানায় রাষ্ট্রদূত।মঙ্গলবার (১০ জানুয়ারি) জেদ্দায় সকালে ওআইসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ২০২২ সালে ১৫০ জনের বেশি ফিলিস্তিনের নাগরিক ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি ইসরায়েলের নতুন সরকার গঠনের পরপরই জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন গভির পবিত্র আল আকসা মসজিদ পরিদর্শন করেছেন। যা অত্যন্ত উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করেছে এবং স্থানীয় ও আঞ্চলিক নিরাপত্তার তা জন্য হুমকিস্বরূপ। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তিপ্রক্রিয়াকে আরও দূরে ঠেলে দেবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও আগ্রাসন সাম্প্রতিক বছরগুলোতে বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। নতুন বৈশ্বিক সংকট এবং অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের গুরুতর পরিস্থিতি থেকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যাতে সরিয়ে না নেয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST