নিউজ এডিটর
২৫ জুলাই ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন বারো মাসই বছর আম খেতে পারবেন!সংরক্ষণ করবেন যেভাবে

অভিযোগ বার্তা ডেস্কঃএখনও ফলের দোকানে নানা ধরনের আম পাওয়া যাচ্ছে। তবে আমের মৌসুম শেষ হতে বেশি বাকী নেই। যারা আম খেতে পছন্দ করেন তারা সারা বছর আম সংরক্ষণের কিছু উপায় জেনে রাখতে পারেন।আমের পাল্প বা আমের শাঁস বের করে ফ্রিজে রাখুন। এই পাল্প সারা বছর সহজেই বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা যায়। এই পাল্প দিয়ে আমের আইসক্রিম বা আমের শেক তৈরি করতে পারেন।কীভাবে আম সংরক্ষণ করবেন-আমের পাল্প সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হল মিক্সারে ব্লেন্ড করে সংরক্ষণ করা। এর জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিন। বীজ বের করে সমস্ত পাল্প বের করে নিন। এবার মিক্সারে আমের পাল্প ভালো করে ব্লেন্ড করে নিন। পাল্পটি একটি কাচের জারে সংরক্ষণ করুন। আপনি চাইলে এটিকে একটু পাতলা করে বোতলে সংরক্ষণ করতে পারেন। যখন ম্যাঙ্গো শেক তৈরি করতে চান তখন এই পাল্পটি ব্যবহার করতে পারেন। আইসক্রিমে আমের স্বাদ আনতেও এটি ব্যবহার করতে পারেন।আম সংরক্ষণের দ্বিতীয় সেরা উপায় হল আমের টুকরোগুলি ফ্রিজে রাখা। এর জন্য, আমের খোসা ছাড়িয়ে ঘন টুকরো করে কেটে নিন। আমের বীজ বের করে টুকরোগুলি একটি বাটি বা প্লেটে রাখুন এবং উপরে চিনির গুঁড়ো ছিটিয়ে দিন। কাটা আমগুলি তিন ঘণ্টা ফ্রিজে রাখুন এবং জমাট বাঁধার পরে, আমের টুকরোগুলি একটি জিপলক পলিথিন ব্যাগে ভরে রাখুন। বায়ুরোধী বাক্সেও সংরক্ষণ করতে পারেন। এই আম যখন ইচ্ছা ব্যবহার করতে পারেন।আম সংরক্ষণের আরেকটি উপায় হল আমের পাল্প বের করে ব্লেন্ড করে নেওয়া। এবার সমস্ত পাল্প ফ্রিজে থাকা বরফের ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিন। আম বরফের ট্রেতে জমে গেলে, আমের বরফের টুকরোগুলো বের করে নিন। এবার আমের কিউবগুলো একটি জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন। তাহলে আমের কিউবগুলো বের করাও সহজ হবে। সুএঃ রুমাস কিচেন,মানিকগঞ্জ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

২

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৩

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৪

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৫

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৬

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৭

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৮

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৯

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১০

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১১

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১২

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৩

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৪

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৫

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৬

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৭

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৮

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

২০

Design & Developed by BD IT HOST