নিউজ এডিটর
২০ জুন ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারফেক্ট বিফ কোপ্তা রেসিপি!

রুমা আহামেদঃ দুর্দান্ত স্বাদের বিফ কোপ্তা তৈরি করতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য! ঘরে বসেই রেস্টুরেন্টের মতো স্বাদের কোপ্তা তৈরি করার সহজ এবং দারুণ একটি রেসিপি নিচে দেওয়া হলো। আপনার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায়, সবখানেই এই কোপ্তা হবে সুপারহিট! উপকরন যা যা লাগবে: • ১ কেজি গরুর মাংস • ১ কাপ পেঁয়াজ বেরেস্তা • ১/২ কাপ টালা বেসন • ১ কাপ পেঁয়াজ কুঁচি • ২ টেবিল চামচ কাঁচা মরিচ (স্বাদমতো) • লবণ (স্বাদমতো) • ১/৩ কাপ ধনেপাতা কুঁচি • ১/৩ কাপ পুদিনা পাতা • ২ টেবিল চামচ আদা-রসুন পেস্ট • ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো • ১/২ চা চামচ ধনিয়া গুঁড়ো • ১/২ চা চামচ হলুদের গুঁড়ো • ১/২ চা চামচ কাবাব মসলা (ঐচ্ছিক, না দিলেও সমস্যা নেই) • ১ চা চামচ গরম মসলা গুঁড়ো • ১ চা চামচ জিরা গুঁড়ো • ১ টেবিল চামচ লেবুর রস • ১টি ডিম • ভাজার জন্য তেল প্রস্তুত প্রণালী: ১. প্রথমে মাংস ছোট টুকরো করে কেটে নিন। ২. এবার মাংসের টুকরোগুলো ফুড প্রসেসরে অথবা পাটায় মিহি করে বেটে নিন। যত মিহি হবে, কোপ্তা তত মসৃণ হবে।৩. একটি বড় পাত্রে. মিহি করা মাংসের সাথে পেঁয়াজ কুচি, আদা-রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মসলা, কাবাব মসলা (যদি ব্যবহার করেন), কাঁচা মরিচ, লেবুর রস এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। ৪.এবার এতে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা, টালা বেসন এবং ডিম দিয়ে আবারো ভালোভাবে মেখে নিন। যেন সব উপকরণ মিশে যায় এবং একটা আঠালো মিশ্রণ তৈরি হয়। ৫. এবার হাতের তালুতে তেল মেখে মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। আপনার পছন্দমতো আকার দিতে পারেন। ৬. একটি প্যানে ডুবো তেল গরম করুন। মাঝারি আঁচে কোপ্তাগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। একবারে বেশি কোপ্তা দেবেন না, এতে ভাজার সমস্যা হতে পারে। টিপস: মাংসের পছন্দ: কোপ্তার জন্য চর্বিহীন মাংস ব্যবহার করা ভালো। এতে কোপ্তা ভাজার সময় অতিরিক্ত তেল ছাড়বে না এবং কোপ্তাগুলো সুন্দর আকার ধরে রাখবে। বেসন ভাজার পদ্ধতি: বেসন হালকা সোনালি করে ভেজে নিতে পারেন। এতে বেসনের কাঁচা গন্ধ থাকবে না এবং কোপ্তার স্বাদ আরও বাড়বে। ঠান্ডা করে মাখা: মাংসের মিশ্রণটি মাখার পর আধঘণ্টার জন্য ফ্রিজে রাখলে সেট হতে সুবিধা হবে এবং কোপ্তা বানাতে সহজ হবে। ভাজার তাপমাত্রা: তেল ভালোভাবে গরম হওয়ার পর মাঝারি আঁচে কোপ্তা ভাজবেন। তেল বেশি গরম হলে বাইরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। আবার তেল ঠান্ডা হলে কোপ্তা বেশি তেল শোষণ করবে। এই কোপ্তা দিয়ে আপনি কোপ্তা কারিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কোপ্তাগুলো হালকা ভেজে ঝোলে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হলো। • ফ্রোজেন কোপ্তা: কোপ্তা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এয়ারটাইট বক্সে রাখলে ২-৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ভাজার আগে নরমাল তাপমাত্রায় এনে ভাজুন। • পরিবেশন: • গরম গরম এই মজাদার বিফ কোপ্তা সস, পুদিনা চাটনি বা পেঁয়াজ সালাদের সাথে পরিবেশন করুন। পোলাও, বিরিয়ানি বা শুধু সস দিয়েও এটি খেতে দারুণ লাগে!
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST