৬৭ বছর পুরানো দেশবন্ধু সুইটমিট এন্ড রেস্টুরেন্ট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬৭ বছর পুরানো দেশবন্ধু সুইটমিট এন্ড রেস্টুরেন্ট

অভিযোগ বার্তা ডেস্কঃ

সময়টা ৫০ এর দশকের শেষ দিক। শচী মোহন গোপ তখন রাস্তায় বিক্রি করতেন দুধ,দই আর মাঠা। ১৯৫৮ সালে প্রতিষ্ঠা করলেন নিজের রেস্তোরাঁ। নাম দেশবন্ধু সুইটমিট অ্যান্ড রেস্টুরেন্ট। আইটেম হিসেবে এলো সকাল আর সন্ধ্যার জন্য পরোটা,লুচি। সঙ্গে হালুয়া,লাবড়া আর ৩-৪ প্রকারের মিষ্টি।

দেশবন্ধু হিসেবে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাশ “১৮৭০-১৯২৫” তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। তাদের জীবনদর্শন গভীরভাবে প্রভাবিত করেছিল শচী মোহনকে। আর তাই মতিঝিলে নিজের প্রতিষ্ঠা করা রেস্তোরাঁর নাম দেশবন্ধু দিয়েছিলেন।

সে সময় ইত্তেফাক পত্রিকার অফিস ছিল এর বিপরীতেই। সংবাদকর্মীরা নাশতা করতে আসতেন। সেখান থেকেই ছড়িয়ে গেল নাম।

একটা সময় ছিল যখন কবি,লেখক,শিল্পীরা এদিকে আসতেন,আড্ডা দিতেন। এই হোটেলে ফিল্মের লোকজনও আসতেন। তখন তো গুলিস্তানের এদিকেই ছিল শহর। পুরান ঢাকাও খুব জমজমাট। আর তার সঙ্গে মতিঝিলের এদিকটাও ৬০ এর দশক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এদিকে বাণিজ্যিক বিভিন্ন ভবনও ছিল। দোকানের বিপরীতে ইত্তেফাকের অফিস।

৬০-৭০ এর দশকে এখান থেকে বহুবার এফডিসিতে নাশতা গেছে। এখানকার সুজির হালুয়া,পরোটা আর ভাজির খ্যাতি ছিল পুরো ঢাকায়৷ এখনও আশপাশ এবং বাইরে থেকেও লোকজন খেতে আসে,এই হোটেলের নাশতা রাজ্জাক,কবরী,শাবানাদেরও পছন্দের ছিল।

বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনে আশপাশের প্রতিষ্ঠান গুলো খাবার নিত এখান থেকে। রেস্তোরাঁয় পরোটা,ভাজি (লাবড়া),হালুয়ার পাশাপাশি আছে ৪-৫ রকমের মিষ্টি। ছানা আমিত্তি,কালাই আমিত্তি,কালোজাম রসগোল্লা ও রাজভোগ। এ ছাড়া শিঙাড়া নিমকি লাড্ডু দই টক মিষ্টি মেশানো দুধের দই। দোকানের শুরু থেকেই আছে এটা। আর দুপুরেও খাবার হিসেবে ভাত,রুই মাছ,মুড়িঘণ্ট,মুরগি,খাসি এসব পাওয়া যায়। সেটাও অনেকদিন আগে। অর্থাৎ শচী মোহন থাকতে থাকতেই চালু হয়েছিল। এখন দোকান তার ছেলে শ্যামল গোপের মালিকানায়।

দোকান শুরুর পর শচী মোহন গোপ মাঠা কিংবা দুধ রাখেননি। তবে রেখেছিলেন দই। সেই টক-মিষ্টি স্বাদের দইয়ের ওপরে সরের তেমন আস্তরণ নেই। দই নরম ও মিষ্টি পরিমিত। এক সময় এখানে চলচ্চিত্র ও সাহিত্য অঙ্গনের অনেকে আসতেন। এখন আর তেমন আসেন না। তাহলে কি বার্ধক্য ছুঁয়ে ফেলেছে দেশবন্ধুকে?

শহরের পরিবর্তন তো একটা ব্যাপার। তখন শহর ছিল গুলিস্তান-ওয়ারী-মতিঝিলের এদিকে। ৮০ এর দশক থেকে অন্যান্য জায়গায় শহর গড়ে উঠতে থাকে। ৯০ দশকের পর আরো পরিবর্তন ঘটেছে। তবে এখনো এখানে অন্যান্য এলাকা থেকে অনেক মানুষ আসে।৯০ দশকেও তো এখান থেকে এফডিসিতে অনেকবার নাশতা গেছে।এখন সবদিকে নতুন অনেক দোকান হয়েছে। আবার কবি লেখকদের আড্ডার অন্য জায়গা তৈরি হয়েছে।

এছাড়া,খাবারের ধরনেও পরিবর্তন এসেছে। লুচি বা পরোটার সঙ্গে সবজি / লাবড়ার জায়গায় অনেকের ফাস্টফুড,বার্গার,ফ্রাই- এসব আইটেম পছন্দ। তবে দেশবন্ধুর নাশতা এখনো অনেক জনপ্রিয়।

৬৭ বছর বয়স হলেও দেশবন্ধু সুইটমিটকে তাই বৃদ্ধ বলা যায় না৷ কোলাহলমুখর তারুণ্যই ধরে রেখেছে রেস্তোরাঁটি এখনো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

১০

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

১১

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১২

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১৩

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১৪

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৫

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৭

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৮

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৯

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

২০

Design & Developed by BD IT HOST