নিজস্ব প্রতিবেদক
৯ জুন ২০২৪, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এজাজ হত্যার হোতা জেলা ছাত্রলীগের (বহিষ্কৃত)  সহ-সভাপতি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার 

গত ৫/৫/২৪ইং রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ের আনন্দ মিছিলে নিহত আয়াশ রহমান এজাজ হত্যার হোতা জেলা ছাত্রলীগের (বহিষ্কৃত) সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৮/৫/২৪ইং রোজ শনিবার ঢাকা ও নেত্রকোনা পুলিশের যৌথ সহায়তায় তাকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কলেজপাড়া এলাকার কলেজ শিক্ষক দম্পতি ইয়াকুব আলী ও রোকেয়া বেগমের একমাত্র ছেলে। এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শুক্রবার ভোরে নেত্রকোণার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে জয়কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়া গ্রামের একটি ঝোঁপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সাবেক ভিপি জালাল উদ্দিন খোকা ও বহিষ্কৃত ছাত্রলীগ সহ-সভাপতি হাসান আল ফারাবী জয় খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নিহত আয়াশ রহমান এজাজও তাদের সঙ্গে চলাফেরা করতেন, তারা একই পাড়ার বাসিন্দা। কলেজপাড়া এলাকায় এককভাবে প্রভাব বিস্তার করত খোকা ও জয়। তবে নিহত এজাজ ও তার সঙ্গের কয়েকজন তাদের কিছু কিছু সিদ্ধান্তের বিরোধিতা করতো। আর এ কারণেই এজাজ ও তার কয়েকজন বন্ধুর প্রতি ক্ষিপ্ত ছিল খোকা ও জয়। এ বিরোধ আস্তে আস্তে চরম আকার ধারণ করে। জালাল উদ্দিন খোকা, হাসান আল ফারাবি জয় ও আরও বেশ কয়েকজন মিলে এলাকায় একক আধিপত্য বজায় রাখার জন্য এজাজ ও তার সঙ্গে চলাফেরা করা কয়েকজনকে চরম শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ২ই জুন শহরের আরেকজনের কাছ থেকে খোকা অস্ত্রটি সংগ্রহ করে জয়কে দিলে সে এজাজকে মারার সুযোগ খুঁজতে থাকে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচনের দিন ৫ই জুন সন্ধ্যা সোয়া ৬টায় নির্বাচন শেষে কলেজ পাড়া এলাকায় বিজয় উল্লাস করার জন্য ২০/২৫ জন লোক জড়ো হয় এবং সেখানে খোকা, জয় ও এজাজও ছিল। খোকার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে এজাজের তর্ক বির্তক চলা অবস্থায়ই জয় তার কোমর থেকে পিস্তল বের করে এজাজকে প্রকাশ্যে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। পুলিশ সুপার আরও বলেন, আসামি হাসান আল ফারাবিকে নিবিরভাবে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বিশেষ করে অস্ত্রের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। উক্ত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, সদর থানার ওসি আসলাম হোসাইন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আফজাল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে খুনী ফারাবীকে গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে ভিড় করেন নিহত এজাজের আত্মীয় স্বজনরা। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে খোকাসহ অন্য অভিযুক্তদেরকেও গ্রেফতারের দাবি জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১২

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১৩

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৪

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৫

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৬

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৭

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৮

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৯

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

২০

Design & Developed by BD IT HOST