গরুর বিভিন্ন পদের মধ্যে অন্যতম শাহী রেজালার রেসিপি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ জুন ২০২৫, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরুর বিভিন্ন পদের মধ্যে অন্যতম শাহী রেজালার রেসিপি

রেসিপিঃ রুমা আহামেদ

ঈদুল আজহার খাবারের রেসিপি মানেই গরুর মাংসের বাহারি ধরনের পদের সমাহার। আর এসব পদ ও রেসিপির ভিড়ে গরুর মাংসের শাহী রেজালার রয়েছে আলাদা কদর।
গরুর বিভিন্ন পদের মধ্যে অন্যতম শাহী রেজালা।

কোরবানির ঈদে গরুর মাংসের শাহী রেজালা ছাড়া কোনো খাবারই পূর্ণতা পায় না। তাই আজকের আয়োজনে থাকছে গরুর মাংসের শাহী রেজালার সহজ এবং প্রিয় একটি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে গরুর মাংসের শাহী রেজালা তৈরি করতে প্রয়োজন হবে ১ কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ চামচ, রসুন বাটা ২ চামচ, হলুদ ১ চামচ, জিরা ১ চামচ, ধনিয়া ১ চামচ, কিশমিশ ১৫ টি, আলু বুখারা ১০টি, টক দই ১ কাপ, বাদাম বাটা ১ চামচ, চিনি ১ চামচ, কাঁচা মরিচ বাটা ১/২ চামচ, জয়ফল- জয়ত্রী ১ চামচ, গরম মসলা গুঁড়া ১ চামচ, তেজপাতা ৪ টি ও সয়াবিন তেল ১/২ কাপ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে একসাথে মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন। মাংস মেরিনেট হয়ে গেলে চুলায় বসিয়ে দিন একটি সসপ্যান। সসপ্যানে তেল গরমে করে পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মসলা দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে দিন।

মাঝারি আঁচে মাংস ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০ মিনিটের মতো। এ সময়ের মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে পারেন যেন চুলার তাপে সসপ্যানে মাংস না লেগে যায়।

মাংস সেদ্ধ হয়ে আসলে কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে আরও কিছু সময় রান্না করুন। এ পর্যায়ে লবণ ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিন। অল্প কিছু সময়ের মধ্যেই মাংস থেকে তেল উঠতে শুরু করবে। তেল উঠতে শুরু করলেই চুলা থেকে নামিয়ে নিন গরুর মাংসের সুস্বাদু শাহী রেজালা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST