গাইবান্ধায় ঘনকুয়াশা আর দ্রুতগামী বাস কেড়ে নিলো ৪ টি প্রাণ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৫ ডিসেম্বর ২০২২, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় ঘনকুয়াশা আর দ্রুতগামী বাস কেড়ে নিলো ৪ টি প্রাণ

গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার মধ্যে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী। নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের অটোরিকশা চালক নুরুল ইসলাম (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া সাকোয়া এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST