নিউজ এডিটর
২১ নভেম্বর ২০২৪, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজী টিভির নিউজ রুম এডিটরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন,বিএমএসএস’র নিন্দা 

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এটিএন বাংলার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সময় টিভির লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, গাজী টিভির ওলিয়ার রহমান, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু ও মেহেদী হাসান জিকু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগন গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এক বিবৃতিতে গাজী টিভির নিউজ এডিটরের উপর হমলায় তীব্র নিন্দা জানায় ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানায়। জানা গেছে, বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় সন্ত্রাসী শামসুল গাজী, আলমগীর,  খাঁ, তুহিন খাঁ ও খালিদসহ ১০/১২ জন হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধঢ়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কিরণ মোস্তফার ভাই কামরুজ্জামান জানান, হামলাকারী শামসুল গাজী, আলমগীর ও ইকরামুল সংখ্যালঘু সম্প্রদায় ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করেন সাংবাদিক কিরণ মোস্তফা। মামলা করার জের ধরে তার উপর হামলা করা হয়। মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, হামলার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। আহত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দিলে পুলিশ দ্রত ব্যবস্থা গ্রহন করবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

১০

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

১১

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১২

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১৩

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১৪

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৫

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১৭

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১৯

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

২০

Design & Developed by BD IT HOST