নিউজ এডিটর
২৩ মে ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবাদলিপি

সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় “এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান এবং সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ একপাক্ষিক, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে আমরা মনে করি। প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন ধরনের দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে ধরা হলেও এর পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নাই। বরং “সূত্র জানায়” এবং “নাম প্রকাশে অনিচ্ছুক” ব্যক্তির বক্তব্যের ওপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের যাচাইবিহীন সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়। একটি দায়িত্বশীল গণমাধ্যমের উচিত ছিল সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও উপস্থাপন করা এবং অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা। কিন্তু তা করা হয়নি বলে সংবাদটি বস্তুনিষ্ঠতা হারিয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমরা মনে করি, এ ধরনের সংবাদ শুধু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সম্মানহানিই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ ছাড়া এভাবে সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। তাই সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকাগুলোর প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, ভবিষ্যতে এ ধরনের একপাক্ষিক ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন। বিনীত প্রতিবাদকারী সালমান রহমান
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১১

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১২

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৩

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৪

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৫

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৬

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৭

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৮

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৯

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST