নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার এই আন্দোলন ইতিহাসের এক অনন্য অধ্যায়। জীবন বাজি রেখে রাজপথে নামা আন্দোলনকারীদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। গেজেটপ্রাপ্ত আহত যোদ্ধারা এ গণঅভ্যুত্থানের জীবন্ত সাক্ষী। তাদের সুচিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আহত যোদ্ধারা আমাদের জাতীয় বীর। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবে।”অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত স্থানীয় আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১০

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

১১

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১২

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১৩

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১৪

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৫

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৬

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৮

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

২০

Design & Developed by BD IT HOST