গোয়াইনঘাটে ধলেশ্বরী ও সারী নদীতে অবৈধ ড্রেজারের তাণ্ডব: বিপন্ন ফসলি জমি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ মে ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে ধলেশ্বরী ও সারী নদীতে অবৈধ ড্রেজারের তাণ্ডব: বিপন্ন ফসলি জমি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসবে বিলীন হচ্ছে কৃষকের শেষ সম্বল ফসলি জমি। ইউনিয়নের হোয়াউরা মৌজার ধলেশ্বরী নদীর মোহনা এবং বালির হাওর সংলগ্ন সারী নদীর পাড়ে দিনরাত চলছে এই অবৈধ কার্যক্রম। এর ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের আবাদি জমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা আইন অমান্য করে নদীর পাড় ঘেঁষে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছে। এতে করে নদীর পাড়ে ধস নেমে বিঘার পর বিঘা জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব জমিতে স্থানীয় কৃষকরা কঠোর পরিশ্রমে ধান, তরমুজ ও হরেক রকমের শাকসবজি চাষ করেন, সেই জমিগুলো এখন ড্রেজারের পেটে চলে যাচ্ছে।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, জমি হারিয়ে তারাএখন নিঃস্ব হওয়ার পথে।

এসময় সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার মৌখিক প্রতিবাদ জানানো হলেও বালু দস্যুদের হুমকির মুখে তাদের ‘নিরব চিৎকার’ কেবল দীর্ঘশ্বাস হয়েই থাকছে। সারী ও ধলেশ্বরী নদীর এই পয়েন্টে বালু উত্তোলনের ফলে শুধু কৃষি জমিই নয়, বরং নদীর স্বাভাবিক গতিপথও বদলে যাচ্ছে, যা আগামী বর্ষায় বড় ধরনের বন্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স যেন এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ ড্রেজার জব্দ করে কৃষি জমি ও সাধারণ মানুষের জীবিকা রক্ষায় দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST