নিউজ এডিটর
১৬ জুন ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইল সরকারী জিবিজি কলেজের নৈশপ্রহরী ইউসুফ হত্যায়  দুই সহকর্মীর স্বীকারোক্তি, আদালতে প্রেরণ

মোঃ আশরাফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টারটাঙ্গাইল ঘাটাইলে সরকারি জিবিজি কলেজের নৈশপ্রহরী  ইউসুফ (৪০), পিতা-মৃত আঃ গণি, মাতা-মোছাঃ আসমা বেগম, সাং-চাঁন্দশী পশ্চিমপাড়া, পোঃ ঘাটাইল, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলগত ০৫/০৬/২০২৫ খ্রিঃ তারিখে কলেজে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয়। এ সংক্রান্তে ভিকটিমের পরিবারের পক্ষ হতে ঘাটাইল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী (জিডি নং-৩৮৫, তারিখ- ০৮/০৬/২০২৫ খ্রিঃ) করেন। উক্ত জিডির তদন্ত কার্যক্রম পরিচালনার সময় গত ১০/০৬/২০২৫ খ্রিঃ তারিখে জিবিজি কলেজের উত্তর পাশের নর্দমার কচুরিপানার ভিতর হতে ভিকটিম ইউসুফের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ভিকটিম ইউসুফ এর স্ত্রীমোছাঃ আল্পনা খাতুন (২৯) বাদী হয়ে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা রুজু করা হয়।ঘাটাইল থানার মামলা নং ০৫, তারিখ-১০/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোট ৩ (তিন) জন সন্দেহভাজনকে আটক করে  ৭ দিনের  রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামিদের ০৩ দিনের  রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে থাকা গ্রেফতারকৃত আসামিদের মধ্যে জিবিজি কলেজের অপর দুই নৈশ প্রহরী  ১। মোঃ সবুজ মিঞা @ ফরিদ (৪৫), পিতা-মৃত সাত্তার, সাং-লাঙ্গুলিয়া,  থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।২। মোঃ জুয়েল (৩৫), পিতা-মৃত খোয়াজ আলী, সাং- গৌরিশ্বর, থানা- ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।জিজ্ঞাসাবাদে ঘটণার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে গত ১৩/০৬/২০২৫ খ্রিঃ তারিখে আসামি ফরিদ ও জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে আসামীদের নিয়ে গেলে ঘটনাস্থলের সন্নিকট হতে তাদের দেখানো ও  বের করে দেয়া মতে ভিকটিম ইউসুফ এর ব্যাবহৃত ১।একটি বল্লম, একটি নোকিয়া বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও একটি বাঁশি উদ্ধার করা হয়। আসামি ফরিদ ও জুয়েল  গত ১৪/০৬/২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। অধিকতর তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপ-পরিদর্শক মোঃ রাজু আহমেদ।হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, ভিকটিম ইউসুফ, আসামি জুয়েল ও ফরিদ ঘাটাইল জিবিজি কলেজের নৈশ প্রহরী ছিল।  কলেজের নৈশকালীন ডিউটি নিয়ে ভিকটিম ইউসুফ এর সাথে আসামি জুয়েল ও ফরিদ এর ঝগড়া লেগেই থাকত। আসামীদ্বয় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গত ০৫/০৬/২০২৫ খ্রিঃ তারিখ  দিবাগত রাত্রি অর্থাৎ ০৬/০৫/২০২৫ খ্রিঃ তারিখ অনুমান ০০.৪৫ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় ঘাটাইল জিবিজি কলেজের ভেতর হত্যাকান্ড সংঘটিত হয়েছে এবং হত্যা করে  ভিকটিম ইউসুফ এর মৃতদেহ গোপন করার জন্য আসামি ফরিদ ও জুয়েল  ঘাটাইল জিবিজি কলেজের উত্তর পাশে নর্দমার (পাগার) মাঝখানে কচুরিপানার নিচে রেখে আসে।এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আসামী ফরিদ ও জুয়েল হত্যাকান্ডের কথা স্বীকার করে। আাসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী  দিয়েছে। মামলাটি তদন্তাধীন। অধিকতর তদন্ত শেষে  বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST