নিউজ এডিটর
২২ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে উর্মি আক্তার (২২) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিজেও নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।শনিবার (২১ নভেম্বর) রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঘিওর থানা পুলিশ।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে সাটুরিয়া উপজেলার সজীব মিয়ার সঙ্গে উর্মির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সজীব বালিয়াখোড়া গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ও ঝগড়াঝাটি লেগেই থাকত।স্থানীয়দের একটি অংশের দাবি, সজীবের জুয়া খেলার আসক্তি এবং স্ত্রীর পরকীয়ার সন্দেহের জেরে এই বিরোধ চরম আকার ধারণ করেছিল। যদিও এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।নিহত উর্মির চাচাতো নানী খুশিমন (৬০) ঘটনার বর্ণনা দিয়ে জানান, শনিবার সকালে উর্মিদের বাড়িতে তিনি বেরাতে আসেন। রাতে একসাথে সবাই খাবার খান । পরে রাতে পাশের রুমে দুজনের ঝগড়াঝাঁটির শব্দ পান। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজীব মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী উর্মিকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় উর্মির আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের সামনেই নিজের গলায় অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।স্থানীয়রা জানান, ঘটনার পর পর স্থানীয় লোকজন দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত সজীব মিয়া বর্তমানে একই হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।নিহত উর্মির মা বিউটি বেগম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না পাশের একটি হাসপাতালে রান্নার কাজ করার কারণে বাইরে অবস্থান করছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ঘাতক সজিবের দৃষ্টান্ত দাবি করেছেন তিনি।এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST