চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিনের আবেদন দাখিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিনের আবেদন দাখিল

বিনোদন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে এই অভিনেত্রী জামিননামা দাখিল করেন। আদালতের পেশকার ওমর ফারুক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তিনি। জামিনের মেয়াদ শেষের দিকে।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে অপু বিশ্বাস সিএমএম কোর্টে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইবো।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থানের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এনামুল হক।

মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মামলায়।

প্রসঙ্গত, গত ১৮ মে এ মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন। পরে ১৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১০

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১১

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১২

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৩

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৪

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৫

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৬

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৭

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৮

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০

Design & Developed by BD IT HOST