বাগেরহাটের মোল্লাহাটে এক খন্ড জমির শান্তিপূর্ণ দখলে অবৈধভাবে বাধা দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খরিদা মালিক জনৈক শেখ মেহেদী হাসান। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের শেখ মোহাম্মাদ আলীর ছেলে শেখ মেহেদী হাসান বলেন, গত ২০১৮ ইং সালে একই গ্রামের ফটিক চন্দ্র দে’র থেকে তার পৈত্রিক গাংনী মৌজার বি,এস ডিপি ৪৯ নং খতিয়ানের ৩১৪১ ও ৩১৪২ নং দাগের মোট ৫৫ শতকের মধ্যে ১১ শতক জমি দলিল মূল্যে আমার নিজ নামে খরিদ করি। আমার ন্যায্য খরিদা উক্ত জমির শান্তিপূর্ণ দখলে অবৈধভাবে বাধা দেয়া সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে ফটিক চন্দ্র দে’র আপন ভাই মাধাই চন্দ্র দে সহ তার স্ত্রী সন্তানরা। উক্ত খরিদা জমির শান্তিপূর্ণ দখল পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা সহ ন্যায় বিচার দাবি করেন মেহেদী হাসান।
মাধাই চন্দ্র দে বলেন, তার ভাই ফটিক চন্দ্র দে জমি বিক্রির অনেক পূর্বে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে পৈত্রিক জমির মালিকানা হারায়, তাই তিনি দখলে বাধা দিয়েছেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত
১
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
২
মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত
৩
দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে
৪
মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ
৫
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত
৬
স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
৭
তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প
৮
বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
৯
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১