জয়নগরের ব্রহ্মপুরে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৭ মে ২০২৩, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়নগরের ব্রহ্মপুরে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো ও সংবাদদাতা আকাশ :

“ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্রম্মপুর গ্রামে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ মে ২০২৩ ) ব্রহ্মপুর ক্লাব মাঠে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান।

ফুটবল টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন সদস্য আব্দুল মতিন।

উক্ত ফাইনাল খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন দাওকান্দি কলেজের প্রভাষক মুকবল হোসেন মিনু ও মহব্বতপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান, ইসমাইল হোসেন বাদল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মো: সাহাবুল ইসলাম দুর্গাপুর উপজেলা’র জয়নগর ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী হাসান মানিক, মো: দুলাল হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম সহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে দুর-দুরান্তের শত শত ক্রীড়া মোদি দর্শকের উপস্থিতি দেখা গেছে।

উক্ত ফাইনাল খেলায় ভবানীগঞ্জ ফুটবল একাডেমি ও আখি ইলেভেন স্টার একাদশ লড়াই করে গোল শূন্য খেলা সমাপ্ত হওয়ায় ট্রাইবেকারে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মিজান বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি। খেলার মাঠ সংকোচিত হওয়ার কারণে অনেক ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে। যুবসমাজই আমাদের শক্তি তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে।

উদ্বোধক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, শরীর-মন সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আর সুষ্ঠু বিনোদনই পারে একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST