নিউজ এডিটর
৭ জুলাই ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বক্সিং-এ নেপালের মাটিতে বাংলাদেশর ঐতিহাসিক বিজয়

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে যুক্ত হয়েছে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির (বিপিবিএস) বক্সার শিমুল মিয়া নেপালের মাটিতে আন্তর্জাতিক পেশাদার বক্সিং প্রতিযোগিতায় স্বাগতিক নেপালের বক্সারকে পরাজিত করে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক বিজয় উপহারদিয়েছেন। গত ৪ জুলাই ২০২৬, নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক পেশাদার বক্সিং আসর ওয়ান টাইম থার্ডম্যান চ্যাম্পিয়নশীপ সিজন-২ এ বাংলাদেশের প্রতিনিধি শিমুল মিয়া স্বাগতিক নেপালের শক্তিশালী বক্সার উমাঙ্গা খাত্রি কে প্রথম রাউন্ডেই দুর্দান্ত নকআউট (কেও) করে জয় নিশ্চিত করেন। দর্শকদের সামনে নেপালের মাটিতে এই জয় বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অর্জন। এটি প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বক্সাররা দক্ষতা, সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো প্রতিপক্ষের মোকাবিলা করতে সক্ষম। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি মনে করে, এই বিজয় শুধু একজন বক্সারের ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের মুহূর্ত। শিমুল মিয়ার এই অসাধারণ পারফরম্যান্স দেশের তরুণ বক্সারদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির পক্ষ থেকে শিমুল মিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন,  আমরা বিশ্বাস করি, ধারাবাহিক পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্যের মাধ্যমে তিনি ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক আসরে, বাংলাদেশের লাল-সবুজের পতাকা গৌরবের সঙ্গে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবেন। শিমুল মিয়ার এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দ প্রকাশ করে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহর নেতৃৃত্বে শিমুল মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির পক্ষ থেকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

২

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

৩

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৪

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

৫

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৬

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৭

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৮

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৯

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১০

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১১

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১২

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১৩

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১৪

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১৫

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৬

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৭

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৮

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৯

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

২০

Design & Developed by BD IT HOST