নিউজ এডিটর
২৬ জানুয়ারী ২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে মির্জা আজমের এপিএসের দুর্নীতি অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সাময়িক বরখাস্ত প্রভাষক ইলিয়াস সানির দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের এপিএস ছিলেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার এই অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুর থেকে এই অনুসন্ধান শুরু হয়। অভিযোগ রয়েছে, মির্জা আজমের এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে ইলিয়াস সানি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেন। তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণ প্রকল্প, বিশেষ করে টিআর, জিআর, এডিবি ও কাবিখা কর্মসূচিতে কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিদের সরকারি বরাদ্দ পেতে তাঁকে নির্দিষ্ট হারে কমিশন দিতে বাধ্য করা হতো। শুধু ত্রাণ প্রকল্প নয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকা প্রণয়ন ও বরাদ্দের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে জনগণের বিপুল অর্থ আত্মসাতের ঘটনায়ও ইলিয়াস সানির নাম উঠে এসেছে। প্রায় ৩০ হাজার গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় সমিতির মালিকদের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রাহকদের আন্দোলন দমিয়ে রাখেন তিনি। বিনিময়ে বাগিয়ে নেন মোটা অঙ্কের টাকা। উন্নয়ন প্রকল্প ঘিরেও তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মাদারগঞ্জ উপজেলায় নির্মিত ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন শেখ হাসিনা সৌর বিদ্যুৎ কেন্দ্রের মাটি ভরাট ও সংশ্লিষ্ট কাজ পাইয়ে দেওয়ার নামে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাঁর নামে ও ঘনিষ্ঠদের নামে ফ্ল্যাট, জমি, গাড়িসহ স্থাবর ও অস্থাবর সম্পদের পাহাড় গড়েছেন।ইলিয়াস সানির বিরুদ্ধে শিক্ষা খাতেও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজে প্রভাষক ও তাঁর স্ত্রী আফসানা আক্তারের সেকশন অফিসার পদে চাকরি বাগিয়ে নেন। ৫ আগস্ট স্ত্রীসহ আত্মগোপনে চলে যান তিনি। ২০২৪ সালের আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ইলিয়াস সানিকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত করা হয় তাঁর স্ত্রী আফসানা আক্তারকে।যোগাযোগের চেষ্টা করা হলেও ইলিয়াস সানি বা তাঁর স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের ভাষ্য, ইলিয়াস সানির দুর্নীতির বিষয়ে প্রকাশিত খবর ও অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু হয়েছে। সানির দুর্নীতিসহ তাঁর বিপুল সম্পদ অর্জনের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধান শেষে ইলিয়াস সানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST