
মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিআজ ১৪ আগস্ট ২৫ খ্রি. (বৃহস্পতিবার) ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন, কৃষকদের স্প্রে মেশিন, শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জামাদি বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব শরীফা হক। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকমন্ডলী, মাদ্রাসার অধ্যক্ষ/সুপারবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের সদস্যবৃন্দ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকবৃন্দ, স্কুল মাদ্রাসা ও কলেজে অধ্যয়নরত শিক্ষীর্থীবৃন্দ. দুস্হ নারীসহ বিভিন্ন সুধীবৃন্দ।অনুষ্ঠান শেষে স্মৃতিস্মারক হিসেবে ’কৃঞ্চচূড়া” বৃক্ষরোপন করেন। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিষদ অডিটোরিয়াম এর আধুনিকায়ন, চত্ত্বরে অবস্হিত ’অভিলাষ” ফোয়ারা, সেলফি কর্ণার “ আই লাভ ঘাটাইল” এর শুভ উদ্বোধন করেন।সর্বশেষ তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর কাযালয় পরিদর্শন করেন ও সার্বিক কাযক্রমের সন্তোষ প্রকাশ করেন। আধুনিক ঘাটাইল বিনির্মাণে জনমুখী প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্বরোপ করেন। পরিদর্শনকালে সফরসঙ্গী ছিলেন-সহ, উপ-পরিচালক, স্হানীয় সরকার, ঢাকা বিভাগ মোছা: সেলিনা বানু, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জনাব আল মামুন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবু সাঈদ সার্বিক সমন্বয় করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST