ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১২ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলারের (পাগলু) ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। রোববার (১১ জুন) সকাল সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সুভান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন— জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরআজি চন্দনচহট মালি বস্তি গ্রামের মৃত মৃত দরবারুর ছেলে আবুল হোসেন (৬৭)। আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬), রাণীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের সহিদুল ইসলাম (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও থ্রিহুইলার (পাগলু) বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা দিকে যাচ্ছিল। হঠাৎ করে অন্যদিক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠে পড়েন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এতে প্রথমে পাগলুর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। আর এসময় পিছনে থাকা নছিমন এসে পাগলুতে ধাক্কা দেয়। তাতে পাগলু ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই থ্রিহুইলারের (পাগলু) যাত্রী আলিম উদ্দীন মারা যায়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক এক জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, ২ জনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ১ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। এসআই আব্দুস সুভান জানান, ঘটনাস্থলে আলিম উদ্দীন ও পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান । ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু) উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১০

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১১

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১২

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৩

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৫

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৬

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৭

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৮

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৯

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

২০

Design & Developed by BD IT HOST