দোয়ারাবাজারে বিয়ের সম্মতি দিতে স্ত্রীকে বেধড়ক মারপিট,ছিনিয়ে নিয়েছে কোলের শিশু - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২ জুন ২০২৩, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে বিয়ের সম্মতি দিতে স্ত্রীকে বেধড়ক মারপিট,ছিনিয়ে নিয়েছে কোলের শিশু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজারে দ্বিতীয় বিয়ের সম্মতি দিতে স্ত্রীকে বেধড়ক মারপিট করে নিজেই হাসপাতালে ভর্তি করেছে এক বখাটে স্বামী। আহত স্ত্রীর জ্ঞান ফিরলে মারপিটের হুমকি দিয়ে হাসাপাতাল থেকে ছিনিয়ে নিয়েছে কোলের শিশু। শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের একরাম আলীর মেয়ে নাসিমা বেগমের বিয়ে হয় ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের সমর আলীর পুত্র কামরুল হকের সঙ্গে। ২০১১ সালে পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর থেকে তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে বখাটে স্বামী।তাদের দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম হয়।

সম্প্রতি তার বখাটে স্বামী কামরুল হক  ছাতকের জাউয়াবাজার এলাকা থেকে এক মেয়েকে নিয়ে আসে এবং বেশ কিছুদিন ধরেই বিয়ের সম্মতিতে কাগজে দস্তখত দিতে চাপ সৃষ্টি করে। স্ত্রী নাসিমা বেগম তা মেনে না নিলে এবং দস্তখত না করলে অমানুষিক নির্যাতন চালায় তার ওপর।

গত মঙ্গল বার রাতে দস্তখতের জন্য চাপ দিলে স্ত্রী নাসিমা বেগম অস্বীকৃতি জানান। ওইদিন রাতে তার ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। একপর্যায়ে বেধড়ক মারপিট করে অজ্ঞান হয়ে পড়লে স্বামী নিজেই চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুইদিন পর (শুক্রবার) হাসপাতালে এসে চিকিৎসা চলাকালীন জোরপূর্বক তার কোলের শিশুকে ছিনিয়ে নেয় এবং বিয়ের সম্মতি না দিলে খবর আছে বলে হুমকি ধমকি দিয়ে যায়।

শুক্রবার সরজমিন হাসপাতালে গেলে চিকিৎসাধীন তিন সন্তানের জননী নাসিমা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার স্বামী একজন বখাটে প্রকৃতির লোক। দীর্ঘদিন থেকে দ্বিতীয় বিয়ে করতে উঠেপড়ে আছে। আমি সম্মতি না দেওয়ায় আমাকে নানাভাবে মারধর ও নির্যাতন করে। আমার পীঠ দেওয়ালে ঠেকেগেছে। আর সহ্য করতে পারছি না। আমি তার কবল থেকে বাঁচতে চাই। শুক্রবার সকালে হাসপাতালে এসে কোলের সন্তানকে নিয়ে গেছে। আমি সুস্থ হয়ে আইনী আশ্রয় চাইবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১০

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১১

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১২

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৩

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৪

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৫

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৬

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১৭

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১৮

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৯

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

২০

Design & Developed by BD IT HOST