
আমির হোসেন, প্যারিস (ফ্রান্স) প্রতিনিধিঃহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ সামসুল ইসলাম সুজন। স্থানীয় পর্যায়ে তিনবারের নির্বাচিত এই জনপ্রতিনিধিকে ঘিরে ইউনিয়নের সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শাহ সামসুল ইসলাম সুজন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।এ ছাড়া ৬ নং কুর্শি ইউনিয়নকে একটি আধুনিক ও ‘ডিজিটাল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। দীর্ঘদিন ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নবাসীর সেবা করতে চান বলে উল্লেখ করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST