নিউজ এডিটর
১৩ অক্টোবর ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবেহ করে ভূরিভোজের আয়োজন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে অবস্থান ও বক্তব্য দেওয়া সংক্রান্ত সত্য সংবাদ প্রকাশের পর থেকে দৈনিক অভিযোগ বার্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংবাদের পর বিএনপি নেতার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদপত্রটির প্রধান নির্বাহী এবং সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে যাচ্ছে। ​দৈনিক অভিযোগ বার্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সাংবাদিকের পেশাগত সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে ফেসবুকের বিভিন্ন সংবাদের কমেন্ট বক্সে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পর্যাপ্ত স্ক্রিনশট ও ডিজিটাল প্রমাণ সংরক্ষিত রয়েছে। কোনো সংবাদ মিথ্যা বা কাল্পনিক মনে হলে তার বিরুদ্ধে আইনানুগ পথে (প্রতিবাদলিপি বা মামলা) অনুসন্ধানের নিয়ম থাকলেও, তা না করে নেটিজেনদের বিভ্রান্ত করতে অসৌজন্যমূলক ও অনৈতিক পথ বেছে নেওয়া হয়েছে। এসময় ​প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি, যার ( গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন নাম্বার S-15394/2026 ) সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ বলেন, “আমরা সব ধরণের তথ্যপ্রমাণ ও নথিপত্র হাতে রেখেই সংবাদ প্রকাশ করেছি। গরু জবেহ করা থেকে শুরু করে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি ও কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থন নাকি ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বর রহমান কে দিয়েছেন, স্হানীয় বিএনপির সমর্থন তাকে দিয়েছে এমন বক্তব্যের ভিডিও ফুটেজ, নির্বাচনী বৈঠকের সরাসরি ভিডিও প্রমাণসহ আরও অনেক প্রমান আমাদের কাছে সংরক্ষিত আছে । শুধু তা-ই নয়, তফসিল ঘোষণার আগেই ভোট চাওয়া ও একই মঞ্চে স্থানীয় বিতর্কিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একাত্মতা ঘোষণার অসংখ্য প্রমাণ রয়েছে।” ​তিনি আরও জানান, সাংবাদিকদের বিরুদ্ধে চালানো এসব অপপ্রচারের জবাব আইনিভাবে দেওয়া হবে এবং সঠিক সময়ে সব সংরক্ষিত অডিও-ভিডিও প্রমাণ সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হবে। এদিকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত রেজিস্ট্রার সংগঠন   মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যানকো নিয়ে যেসব ফেসবুক আইডি ও পেইজ অসংলগ্ন মন্তব্য করেছেন সেগুলো সংগ্রহ করা হয়েছে এবং বাংলাদেশে মফস্বল সাংবাদিক সোসাইটি, বাংলাদেশ ইয়ুথ জার্নালিষট ফোরামসহ ময়মনসিংহ বিভাগের সিনিয়র গণমাধ্যমকর্মিদের ও সাংবদিক নেতাদের অবহিত করা হয়েছে সেই সাথে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন,  ৫ দফা দাবী  পেশ করা হবে ময়মনসিংহ বিভাগেীয় কমিশানর,জামালপুর জেলা প্রশাসক, জামালপুর জেলার সকল সংসদীয় আসনের এমপিদের, জেলা ও উপজেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের  চিঠি দিয়ে অবহিত করা হবে। পাশাপাশি অনলাইন জুম মিটিং এ  সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব অসংলগ্ন ও মিথ্যাচার  বিভিন্ন ফেসবুক পেইজে মন্তব্য করেছেন তারজন্য নিশর্ত ক্ষমা চাইতে হবে না  কঠোর কর্মসুচি দেওয়া হবে। ​সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং পেশাদার সাংবাদিকদের প্রতি এমন সাইবার বুলিং ও অসত্য অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

২

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৪

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৫

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৬

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৭

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৮

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৯

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১০

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১১

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৩

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৪

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৫

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৬

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৭

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৮

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৯

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

২০

Design & Developed by BD IT HOST