নিউজ এডিটর
১৩ জানুয়ারী ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন-প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতাঃ ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউস কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর। প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে সমাজ, দেশ ও দেশের বাইরের মানুষ তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিক হিসেবে আপনাদের একান্তই কর্তব্য। আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি আরো জানান, সাংবাদিকগণ যাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র হতে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। সভাপতি বক্তব্য বলেন,সাংবাদিকতা হচ্ছে এমন একটি পেশা যেখানে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হয়। আপনাদের একটি সংবাদ এর প্রতিক্রিয়া সারা দেশ এবং বিশ্বে তার প্রতিফলন সৃষ্টি হয়।আসন্ন নির্বাচনে সততা ও নৈতিকতা বজায় রেখে নির্বাচনী সংবাদ প্রচারণার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আপনারা ভূমিকা রাখবেন। কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীরা আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো: শহিদুল ইসলামসহ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST