নিউজ এডিটর
৭ অগাস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমজেএস)-এর ঢাকা মহানগর (উত্তর) কমিটি (২০২৬-২০২৭) আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী ১ (এক) বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার কণ্ঠের স্টাফ রিপোর্টার সৈয়দ ইদ্রিস আলী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর এলাকার মফস্বল সাংবাদিকদের মাঝে সুদৃঢ় ঐক্য গড়ে তোলা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের সার্বিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে ৩১ সদস্যের এই ঢাকা মহানগর (উত্তর) কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এদিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত ৩১ জন সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই তরুণ ও সক্রিয় নেতৃত্বের হাত ধরে ঢাকা মহানগর উত্তরে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং পেশাগত ঐক্য আগামীতে আরও সুদৃঢ় হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST