শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের

নিউজ ডেস্কঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য বিবরণীতে বলেছে, “কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সচিবালয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বানের ঘণ্টা কয়েক পরে তথ্য বিবরণী দিয়ে মন্ত্রণালয় এ অনুরোধ জানাল।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, “সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে দেশের সকল প্রকার গণমাধ্যমকে (টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশাল মিডিয়া) পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।”

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

এ খবর আসার প্রেক্ষাপটে তথ্য মন্ত্রণালয় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া শেখ হাসিনাসহ দণ্ডিত ও পলাতকদের বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নিষেধাজ্ঞার কথা তুলে ধরে এ বিষয়ে তথ্য বিবরণী দিয়েছে।

এর আগে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে আবারও আদালতের নির্দেশনা মেনে চলার কথা বলেন।তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে ‘আইনগত ব্যবস্থা’ নেওয়ার কথা বলেছেন।

এর পর সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে বলা হয়, “আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইসিটি পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করা ও দণ্ডিত আসামির পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে ও বন্ধ করতে এবং প্রচার ও প্রকাশ না করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেন।

“জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে আইনের সুস্পষ্ট ধারা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।”

এমন প্রেক্ষাপট তুলে ধরে তথ্য মন্ত্রণালয় বলছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মানলেও কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে।“

যেসব গণমাধ্যম গণমাধ্যম ভারতে থাকা শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে সেগুলোকে ‘আন্তরিক ধন্যবাদ’ দিয়েছে মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের

আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য

কমলা গাছ কাটা সেই রেঞ্জ কর্মকর্তাকে বদলি

টিকটক থেকে বিয়ে, অতঃপর বিচ্ছেদ: শিশুসন্তান জুঁইয়ের কাছে, তবে ছাড়তে হবে সোশ্যাল মিডিয়া

বিএসটিআই-এর সতর্কতা: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে মিলেছে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পারদ

মন্ত্রিসভায় রদবদলের আভাস: আলোচনায় একাধিক নতুন মুখ ও শরিক দলের নেতারা

সীমান্ত থেকে প্রায় ৯৫ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম-সেবা’র যোগদান

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধার

সিলেটে স্বামীর বিরুদ্ধে জমানো আড়াই লাখ টাকা আত্মসাত ও গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ

১০

ময়মনসিংহে উদ্বোধন হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার 

১১

গোয়াইনঘাটে ইজারার আড়ালে অবৈধ ড্রেজার তাণ্ডব,অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের দিকে

১২

কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক- পলাতক এক

১৩

​২৭ বিয়ে ভুয়া কাবিন বাণিজ্য: তরুণীর অভিনব প্রতারণা বিসিএস ক্যাডার থেকে প্রকৌশলীরা

১৪

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা

১৫

অনলাইন জুয়ার প্রতারক চক্রের চার সদস্যকে আটক মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

১৬

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

১৭

তদন্ত প্রতিবেদন প্রভাবিত করতে গিয়ে ধরা খেলেন গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন

১৮

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

১৯

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by BD IT HOST