নীল ছবির সেই বাংলাদেশি তরুণীকে নিয়ে যা জানালেন শিল্পা শেঠির স্বামী - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীল ছবির সেই বাংলাদেশি তরুণীকে নিয়ে যা জানালেন শিল্পা শেঠির স্বামী

নিউজ ডেক্সঃ

ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের উলহাসনগর থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি এক তরুণীকে। যার নাম রিয়া অরবিন্দা ভার্দে এবং যিনি নীল ছবির অভিনেত্রী বলে দাবি করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত তরুণী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির রাজ কুন্দ্রা প্রোডাকশনের নীল সিনেমার প্রজেক্টে কাজ করছিলেন। যদিও রাজ কুন্দ্রা অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন। এই অভিনেত্রীকে চেনেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন,‘আমার সম্পর্কে ছড়ানো এই ভুয়া খবরে গভীরভাবে মর্মাহত। রিপোর্টগুলোতে দাবি করা হয়েছে, একজন অবৈধ অভিবাসী আমার জন্য কাজ করেছিলেন বা আমার একটি অনুমিত প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই মহিলার সঙ্গে কখনও দেখা হয়নি। তাকে আমি চিনি না বা আমার মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন না।

রাজ আরও জানান,এসব ভিত্তিহীন খবর কেবল আমার খ্যাতিকেই ক্ষতিগ্রস্ত করছে না, আমার নামকে ব্যবহার করা হচ্ছে লোকের নজর টানার জন্য। আমি এ ধরনের মিথ্যা অভিযোগ সহ্য করব না।

রাজ যে আইনি পদক্ষেপের কথা ভাবছেন, তা-ও জানিয়েছেন। তার আইনজীবী প্রশান্ত পাতিল জানান, ‘কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশি ওই তরুণীর সঙ্গে রাজের নাম জড়ানো হয়েছে। মুম্বাই পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, তিনি শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার সংস্থায় কাজ করেন বলে খবর প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মক্কেলের বদনাম করার জন্য এসব ছড়ানো হচ্ছে।

এ ঘটনায় রাজের আইনজীবী আরও বলেন, ‘যে মিডিয়া হাউজগুলো এই ভুয়া খবর তৈরি করছে তাদের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হবে।’

এদিকে বছরখানেক আগেই নীল সিনেমা ছবি বানানোর প্রযোজনা সংস্থা চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন শিল্পা শেঠির স্বামী। মাসখানেক কারাগারেও ছিলেন তিনি।

প্রসঙ্গত, কয়েক দিন আগে মুম্বাই পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়ের নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তের জেরেই রিয়াকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১০

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১১

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১২

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৩

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৪

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৫

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৬

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৭

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৮

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST