নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপাল কে হারিয়ে এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের

  স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা। এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা দুই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নেপাল। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন কালাম সিদ্দিকি। ২ বল খেলে ডাক খাওয়া এই ওপেনার লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। কালাম দ্রুত ফিরলেও আরেক ওপেনার জাওয়াদ আবরার এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনে নামা তামিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন জাওয়াদ। ৬৫ বল ৫৯ রান করে এই ওপেনারের ফিরলেও ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশ।সেই ভিতে দাঁড়িয়ে আরো একবার দলকে সহজ জয় এনে দিলেন তামিম। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজ করেছেন অপরাজিত ফিফটি। মিডল অর্ডারে শিহাব জেমস-রিজন হোসেনরা দ্রুত ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করেছেন তামিম। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে নেপাল। দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারানো নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওপেনার আকাশ ত্রিপাঠি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ের চেষ্টা করলেও ৪৩ রানের বেশি করতে পারেননি। তাছাড়া উত্তম মাগার ও আভিষেক তিওয়ারিরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ২৯ রানে। তাতে দেড়শ ছোঁয়ার আগেই অলআউট হয় নেপাল। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন ও রিজন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন রাফি, তামিম ও সাদ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১০

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১১

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১২

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৪

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৬

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৭

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৮

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২০

Design & Developed by BD IT HOST